Blog

কৃষ্ণচূড়া গাছটির নিচে

আজ ভিড় জমেছে। সকাল থেকেই ভিন্ন মানুষের আনা-গোনা। যেনো সবাইকে আজ মায়াবদ্ধ করে রেখেছে ওই স্থানটি।

রোজার কলেজে যাওয়ার পথে পড়ে গাছটি। নীরিবিলি ও কিছুটা ছায়া থাকায় মাঝে মধ্যেই সে এখানে একটু জিড়িয়ে নেয়। আজ পরিস্থিতি ভিন্ন। তবে উৎসুক হয়ে সে ও গেল ভিড়ের কাছে।

গিয়ে দেখে সবচেয়ে নিচু ডাল টায় ঝুলছে ভিন্ন রঙের সুতা ও পালকে তৈরি এক অপূর্ব সৃষ্টি। মৃদু হাওয়ায় দুলে তা আরও বেশি আকৃষ্ট করছে দর্শনার্থীদের।

ততক্ষনে বেলা বেড়েই চলেছে। তবে তা যেনো প্রভাব ফেলছে না আজ কারো ওপর। কৌতুহল জনগণের সবাই এক অজানা মায়ায় আবদ্ধ। রোজাও সেখান থেকে সরতে পারেনি।

সে চট করে একবার হাতঘড়িতে দেখে নিলে ১২ টা বেজেছে। আজ আর কলেজ যাওয়া হবে না ভেবে সে সিদ্ধান্ত নিলো আরো কিছুক্ষণ সেখানে থেকে যাওয়ার।

তারপর আরো কিছু বেলা গড়ালে ভিড়ের কেউ একজন লক্ষ্য করলে এক বৃদ্ধা মহিলা বেশ কিছু সময় যাবত কিছু একটা খোঁজার চেষ্টা করছে এবং ক্রমাগত এগিয়ে আসছে ভিড়ের দিকে।

একেবারে কাছে এসে সেই অপলক সৃষ্টি চোখে পড়তেই সে যেনো চিন্তামুক্ত হলো। বলে উঠলো,
“এই তো পেয়েছি”।

এবার সবার দৃষ্টি তার দিকে। কিছুটা অনুসন্ধানের পর জানা গেলো, সেই বৃদ্ধা আর তার সাথে তার স্কুল পড়ুয়া বান্ধবী মিলে বুনেছিলো এটি।

এই পথে আজ ভোরে ভোরেই সে রওয়ানা হয় পাশের গ্রামে তার বান্ধবীর উদ্দেশ্যে। একটু জিড়িয়ে নিবে ভেবে অনেকটা সময় পেড়িয়ে যায় গাছটার নিচে। তখন সকালের আলো উঠা ব্যাক করেছিলো তাই পুনরায় তাড়াহুড়ো করে বাকিটা পথ এগিয়ে যেতে গিয়ে সে এখানেই ফেলে রেখে যায় এটি।

কিন্তু সবাই যে তার হাতে তৈরি এটি দেখে এত মুগ্ধ হবে এবং এটিকে সে যেভাবে রেখেছিলো সেভাবেই পাবে এটি ভাবতে পারেনি। তার কাছে এটি ছিলো অমূল্যবান।

তাই সকলকে ধন্যবাদ জানাতে অশ্রুসিক্ত হয়ে ততখনাৎ সে এটির নাম রাখলো

“মায়া”

সে সিদ্ধান্ত নিলো সে ও যেহতু এটির কারিগর, এবং গ্রামের মানুষ এটিকে ভালোবেসেছে ও তার স্মৃতি কে সম্মান করেছে তাই তাদের কিছু উপহার দিবে।

যেমন ভাবনা তেমন কাজ। এক সপ্তাহ পড়ে সে পুনরায় কৃষ্ণচূড়া গাছটির নিয়ে আসে এবং তাকে ঘিরে তৈরি হয় কৌতুহল।

তবে এবার সে তার সাথে আরো কিছু ‘মায়া’ নিয়ে এসেছে উপহার হিসেবে। সেগুলো গাছে ঝুলছে এবং মানুষ অপলক সৌন্দর্য উপভোগ করছে।

সেই ফাঁকে বৃদ্ধা ‘মায়া’ তৈরি শিখাচ্ছে কিছু কৌতুহলি নতুন কারিগড়কে।

তখন থেকে সেই গ্রামের প্রতিটি ঘরে অবস্থান পেলো ‘মায়া’। এটি যেমন গ্রামের ঘরগুলোর সৌন্দর্য বাড়িয়েছে তেমনি করেছে তাদের জীবনে রঙের বিস্তার।


মায়া

The Dream Holder

(এক কল্পকাহিনি)